"আপনার একটি দান, বাঁচাতে পারে একজন মানুষের প্রাণ"
অনেকেরই শখের ঋতু "শীত"। প্রকৃতির অমোঘ নিয়মে ঋতুর পালাবদল ঘটে । কিন্তু জানেন, কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহতাই অসংখ্য অসহায় মানুষ আছে যাদের জন্য শীত এক আতংকের নাম।
আসুন! এই অসহায় মানুষগুলোর একটু উষ্ণতা প্রদান করি। এই সামান্যই হবে অনেক। আমরা সবাই -আধটু করে এগিয়ে আসি,
তাই "অগ্রাধিকার ওয়েলফেয়ার সোসাইটি"
সেই সমস্ত শীতার্ত মানুষদের জন্য সিদ্ধান্ত নিল কিছু করার কথা অর্থাৎ "উষ্ণায়ন" প্রকল্প শীতার্তদের জন্যে উষ্ণতা।
কোনো নির্দিষ্ট স্থানে থেকে নয় বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে যেখানে যে রকম পরিস্থিতিতে অসহায় মানুষ দের সাহায্য করব। আগামী ৩১শে ডিসেম্বর ২০২০ বছরের শেষ এবং নতুন বছরের আগমন আমরা উদযাপিত করবো দুঃস্থ অসহায়দের পাশে দাড়িয়ে।
হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করে তাদের পাশে এসে দাঁড়ানো দরকার। নিঃস্বার্থভাবে মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা।।
পুষ্টি২ - অগ্রাধিকার পরিবার সম্মিলিত প্রচেষ্টায় একটি খাদ্য বিতরনী অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে।বিস্তারিত বিবরণ দেওয়া হল : -
তারিখ: ৩১শে জানুয়ারি, ২০২১
সময়: দুপুর ২ টা
স্থান: লেপ্রোসি কলোনি, হামিদ নগর, আসানসোল
অগ্রাধিকার পরিবার অত্যন্ত গর্বের সাথের আরও একবার হতদরিদ্র মানুষদের ক্ষুধা নিবারণের স্বল্প প্রচেষ্টায় একটি খাদ্য বিতরনী অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। আমরা গত 24 শে জানুয়ারি ALL INDIA HUMAN RIGHTS এর পক্ষ থেকে THE LEGEND OF BENGAL AWARD পাওয়ার খুশি উৎযাপন করতে অগ্রাধিকার পরিবার পুষ্টি ( Season 2 ) আয়োজন করতে চলেছে। আজ শুধুমাত্র মানুষদের ভালোবাসা ও আশীর্বাদে আমাদের এই পরিবার সমৃদ্ধ। মাত্র ৩ মাস আগে সদ্য প্রতিষ্ঠিত হওয়া আমাদের এই সেচ্ছাসেবী সংস্থা, আপনাদের সমর্থন ও সহযোগিতায় অনেক অভাবগ্রস্ত মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে সক্ষম হয়েছে। দুর্দশাগ্রস্ত অগনিত মানুষদের মধ্যে দুর্দশার অবসান ঘটানোই হল আমাদের এই সংস্থাটির উদ্দেশ্যে।।
আমাদের কাজ এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য আপনাদের সাহায্যের হাত একান্তই কাম্য
পুষ্টি৩ - অগ্রাধিকার পরিবার সম্মিলিত প্রচেষ্টায় দুঃস্থ মানুষদের জন্য একটি খাদ্য বিতরনী অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে।
বিস্তারিত বিবরণ দেওয়া হল : -
তারিখ: ৬ ই মার্চ, ২০২১
সময়: দুপুর ২ টা
স্থান: হীরাপুর হোস্টেল মোড় ,বার্নপুর
অগ্রাধিকার পরিবার অত্যন্ত গর্বের সাথের আরও একবার হতদরিদ্র মানুষদের ক্ষুধা নিবারণের স্বল্প প্রচেষ্টায় একটি খাদ্য বিতরনী অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। আমরা অগ্রাধিকার পরিবার পুষ্টি ( Season 3 ) আয়োজন করতে চলেছে।
আমাদের কাজ এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য আপনাদের সাহায্যের হাত একান্তই কাম্য
#Agradhikar family and #Friends_of_Animals are going to organize a Feeding programme of street dogs and animals on the occasion of birthday of one of our member's pet 'Selfie' (shown in the poster) on 11th April across Asansol and Burnpur. We are inviting you all to make this project successful. We are inviting you all to ma
ke this project successful.